Important of Stirrups.


#ফিল্ড ঃ একটি স্টিরাপ বা টাই এর বাস্তব ভিত্তিক পরিমাপ কি হতে পারে?সাধারন ধারণা মতে কলাম বা বীমের প্রধান রড গুলোকে খাচাঁর মধ্যে আটকে রাখার জন্য প্রধান রডের ডায়ার চেয়ে কম ডায়ার রড দিয়ে নির্মিত বিভিন্ন আকৃতির বন্ধনিকে প্রকৌশলীক ভাষায় স্ট্রীরাপ,টাই,শেয়ার রিইনফোর্সমেন্ট,ওয়েব রিইনফোর্সমেন্ট, আর প্রচলিত ভাষায় চুড়ি,রিং ইত্যাদি বলে থাকে। একটা কলাম বা বীমে এই বন্ধনির সংখ্যা কিন্তু নেহাত কম নয়
। তাই এই রডের পরিমাপ এদিক সেদিক হলেই কিন্তু অনেক রড বেড়ে যাবে যা অপচয় এবং ডেড লোড বাড়াবে আর যে প্রকৌশলী এই কাজে নিয়োজিত থাকবে তার অদক্ষতা অযোগ্যতা প্রমান পাবে।



আধুনিক নির্মাণ শাস্ত্রে রড অপচয় রোধে নির্মান কাজে বিভিন্ন অংশে ব্যবহৃত রডের ড্রয়িং মোতাবেক রডের পরিমাপ বের করে ঐ পরিমাপ অনুসারে রড বান্ডেল থেকে কর্তন করা হয় কিছু কিছু বড় প্রজেক্টে এই রডের পরিমাপ সম্বলিত সিডিউল রড উৎপাদন মিলে/ফ্যক্টরিতে পাঠিয়ে দেয়া হয় ফ্যক্টরি সেই সিডিউল মোতাবেক স্টেইট রড সরবরাহ করে থাকে এতে করে রড অপচয় শুন্যের কোটায় চলে আসে। রডের পরিমাপ সম্বলিত এই সিডিউলকে বার বেন্ডিং সিডিউল বলা হয়ে থাকে। এই সিডিউল তৈরী করার সময় খুবই সতর্কতা অবলম্বন করা হয় কারন একবার রড সিডিউল মোতাবেক কেটে ফেললে বা সরবরাহ করে ফেললে তা ফেরত নেবেনা।
আসুন বার বেন্ডিং সিডিউল কিভাবে তৈরী করবো মানে বাস্তবতার আলোকে রড পরিমাপ করবো একটু শিখে নেই.


#স্ট্রীরাপ এর পরিমাপ ঃ সহজে বোঝার জন্য একটা রেক্টেংগুলার বীমের স্ট্রীরাপ ধরে হিসেব করি।আমরা বই পুস্তকে স্ট্রীরাপের দৈর্ঘ্য বের করা শিখেছি ২(গভীরতা+প্রস্থ) + ৩০ সেঃমিঃ তাই না?? বাস্তবে এই পরিমাপে রড কর্তন করলে তা কখনোই মিলবে না

#স্ট্রীরাপ রডের কাটিং দৈর্ঘ্যে বাস্তব ভিত্তিক হবে সুত্র = ২(বীমের গভীরতা +বীমের প্রস্খ্য) +(২* হুক) - হুকের বেন্ড রিডাকশন।
 বীমের প্রকৃত গভীরতা = বীমের গভীরতা -(২*ক্লীয়ার কভার)-(২* ব্যবহৃত রডের ডায়ার অর্ধেক)
তদ্রুপ প্রস্থটাও একি রকম হবে।


#বেন্ডের জন্য বিয়োগ ঃ স্ট্রীরাপ তৈরীর সময় হুক সহ ৫ টি " কোন" তৈরী হয় এই কোন  করার সময় রড বেন্ড বরাবর বৃদ্ধি পেয়ে বেড়ে যায় একে রডের এলোংগেশন বলে।

#গুরুত্বপূর্ন তথ্য ঃ স্ট্রীরাপ তৈরীর সময় হুক বা ডেভেলপমেন্ট লেন্থ এর পরিমাপ সুত্র ১০ ডি তবে বীম বা স্টেইট রডের ক্ষেত্রে ১২ ডি যেখানে ডি মানে ব্যবহৃত রডের ডায়া সে হিসেবে ডায়ার  ১০ বা ১২ গুন কিন্তু কোড অনুসারে এটা ৭৫ মিমি নির্ধারিত এটা ব্যপার নয় একটা ধরলেই হবে।
বেন্ড বা হুকের জন্য রড এর প্রসারন ধরা হয়
৪৫ ডিগ্রির জন্য ১ ডি [ ডি = রডের ডায়া]
৯০ ডিগ্রির জন্য ২ ডি
১৩৫ ডিগ্রির জন্য ৩ ডি
১৮০ এর জন্য ১ ডি।
এই তথ্য মনে রাখতে হবে যেখানেই রড বেন্ড হবে সেখানেই এই হারে রিডাকশন।

#উদাহরনঃ ধরি একটি বীমের গভীরতা ৪৫০ মিমি, প্রস্খ্য ৩০০ মিমি,ক্লিয়ার কভার ২৫ মিমি এবং স্ট্রীরাপ রডের ডায়া ৮ মিমি তাহলে একটি স্ট্রীরাপ রডের দৈর্ঘ্য বের করুন।

#সলিউশনঃ স্ট্রীরাপ রডের কাটিং দৈর্ঘ্য হবে = ২(বীমের গভীরতা + বীমের প্রস্খ্য) +(২* হুক) - হুকের বেন্ড রিডাকশন।.........(১) নং সুত্র

#তার পুর্বে বের করতে হবে
বীমের প্রকৃত গভীরতা  b = বীমের গভীরতা -(২*ক্লীয়ার কভার)-(২* ব্যবহৃত রডের ডায়ার অর্ধেক) [মান বসিয়ে]
=৪৫০ মিমি - (২*২৫মিমি)-(২*৮মিমি/২)
= ৩৯২ মিমি
অনুরুপ
বীমের প্রকৃত প্রস্খ্য a ঃ ৩০০ -(২*২৫)-(২*৮/২)
= ২৪২ মিমি
হুক এর দৈর্ঘ্য ১০ ডি মানে ১০ * ব্যবহৃত রডের ডায়া = (১০*৮) মিমি বা ৮০ মিমি

#বেন্ড এর জন্য রড বৃদ্ধি

এই স্ট্রীরাপে চিত্র মত ৯০ ডিগ্রি বেন্ড ৩ টি এবং ১৩৫ ডিগ্রি বেন্ড ২ টি আমরা সুত্রে শিখেছি ৯০ এর জন্য ২ ডি আর ১৩৫ এর জন্য ৩ ডি তাহলে
 ৯০ এর জন্য ৩টি বেন্ড *২*৮মিমি = ৪৮ মিমি
১৩৫ এর জন্য ২টি বেন্ড *৩*৮মিমি= ৪৮মিমি
এবার সব মান পেয়ে গেলাম সেই মোতাবেক
স্ট্রীরাপ রডের কাটিং দৈর্ঘ্য হবে = ২(বীমের গভীরতা + বীমের প্রস্খ্য) +(২* হুক) - হুকের বেন্ড রিডাকশন।[ মানগুলো বসিয়ে পাই]
=২(৩৯২+২৪২)+(২*১০*৮)-(৪৮+৪৮)
= ১৩৩২ মিমি অর্থাৎ প্রতিটি স্ট্রীরাপ রডের দৈর্ঘ্য হবে ১৩৩২ মিমি
এই পোস্টের সলিউশান অংশ খাতায় লিখে চিন্তা করে মিলিয়ে তারপর বুঝবেন। আগামী পর্বে স্ট্রীরাপ এবং হুকের কিছু থিউরিটিক্যল তথ্য তুলে ধরবো।আমার কাছে গুরুত্বপূর্ন মনে হয়েছে অন্যর কাছে নাও মনে হতে পারো ফলো আনফলো সম্পুর্ন আপনার স্বাধীনতা তবে অযাচিত কমেন্টস বা রিয়েক্ট অতীতের মত বরদাস্ত করা হবে না। ভুল থাকলে এডিট করে দিবো।সবাইকে শুভ রাত্রি। ধন্যবাদ। না বুঝলে শতবার বোঝাবো।

Post a Comment

0 Comments