ইট (Brick) নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য! যা কেনার আগে জেনে রাখা উচিত।
----------------------------------------------------------------আপনারা যারা বাড়ি নির্মান করার চিন্তা করছেন তারা ইট কেনার আগে অবশ্যই আপনাকে ইট সম্পর্কে খুবই ভালো ভাবে জেনে নিতে হবে। তাই আসুন ইট সম্পর্কে বিস্তারিত জানি-
ইট:
১) সিলিকা (বিশেষ ধরনের বালু):- ৫০% থেকে ৬০%
২) এলুমিনা ( কাদা) :- ২০% থেকে ৩০%
৩) লাইম (চুনা) :- ২% থেকে ৫%
৪) আয়রন অক্সাইড :- ৭% এর নিচে
৫) ম্যাগনেশিয়া :- ১% এর নিচে
২) এলুমিনা ( কাদা) :- ২০% থেকে ৩০%
৩) লাইম (চুনা) :- ২% থেকে ৫%
৪) আয়রন অক্সাইড :- ৭% এর নিচে
৫) ম্যাগনেশিয়া :- ১% এর নিচে
ভালো ইট চেনার উপায়:
=====================1) একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না।
2) একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো।
3) দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
4) একটি পাত্রে যদি ইটকে ভিজানো হয় এবং তা বুদবুদ সহকারে বেশ পরিমাণ পানি শোষণ করে নেয় এবং পানি ঘোলাটে হয়, তবে এটি ভালো ইট নয়।
5) একটি ইটটে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
6) ইটের ধার ও কোণ গুলো সুক্ষ ও তীক্ষণো হলে বুঝতে হবে এটি ভালো ইট।
7) ইটের পৃষ্ট মসৃন ও সমতল হলে এটি ভালো ইট।
8) ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x ২.৭৫")
9) ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।
ইটের বিবরণ :
=============আমাদের দেশে সাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" সাইজের ইট, যা মিলি মিটারে ( 238 x 114 x 70 ) বাংলা ইট ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী। মসলা সহ ১০" x ৫" x ৩" ( 250 x 125 x 76 )
ইটের প্রকারঃ
------------------------ইট পাঁচ প্রকার...
১। ১ম শ্রেনীর ইট।২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। ঝামা ইট।
৫। পিকেট ইট।
**মনে রাখবেন ইট কিনতে গিয়ে যদি আপনি কিছু টাকা সেইভ করার কথা ভেবে নষ্ট ইট কিনেন তবে আপনি পরবর্তিতে গিয়ে ঠকবেন।
কেন ঠকবেন !!!??
১) ইটের সা্ইজ এবং শেইপ ঠিক না থাকলে মিস্ত্রিরা কখনোই গাথুনি সোজা করতে পারবে না এতে পরবর্তিতে প্লাস্টর দিয়ে সোজা করতে হয়, যা বালু এবং সিমেন্টের অপচয় করে। এছারা প্রায়ই দেখা যায় দেয়াল সোজা হয় না।২) মিস্ত্রিরা কাজ করতে গেলে তাদের বার বার সোজা ইট খুজতে হয় এবং এতে মিস্ত্রিদের কাজের সময় নস্ট হয় এবং মিস্ত্রি বিল বেশি আসে।
৩) খারচ ইট সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা করে সেটা হচ্ছে আপনার বাড়ির দেয়াল নস্ট করে দেয় খুবই দ্রুত। এই ইটগুলো মুলত আদ্রতা শোষন করে এবং আস্তে আস্তে দেয়ালের রঙ নষ্ট করে এবং পরে প্লাস্টর নষ্ট করে। দেয়া ভেজা থাকলে বাড়িতে বসবাস করিদের শারিরিক সমস্যা সৃস্টি হয়।
ইট গাথুনিতে ব্যাবহার করার সময় কিছু গুরুত্বপুর্ন বিষয় খেয়াল রাখবেন....
১) গাথুনি করার কমপক্ষে ৬ ঘন্টা আগে ইটগুলোকে ভেজাতে হবে। ভেজা ইটে গাথুনি ভালো হয় এবং সিমেন্ট বালুর সাথে বন্ধন দৃড় হয়।২) গাথুনিতে অবশ্যই PCC সিমেন্ট ব্যাবহার করা উচিত। সিমেন্ট কেনার সময় কনফার্ম হয়ে নিন আপনার সিমেন্ট PCC কিনা। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের সিমেন্ট সম্পর্কিত পোস্টটি পরার অনুরোধ রইলো।
৩) অবশ্যই যতটা সম্ভব আধলা ব্যাবহার এরিয়ে চলতে মিস্ত্রিদের উৎসাহিত করবেন। অতিরিক্ত আধলা গাথুনির জন্য ক্ষতিকারক।
৪) গাথুনির সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোন ফাক না থাকে। তাহলে অল্প দিনে মধ্যে দেয়ালের রঙ নষ্ট হয়ে যাবে।
৫) একদিনে সর্বোচ্চ ৫ ফিটের বেশি গাথুনি করা একদমই উচিত না।
৬) গাথুনির পরে টানা ৭ দিন কিউরিং করা উচিত। দিনের যতবার সম্ভব বেশি বেশি পানি দেয়া উচিত এই সময়ে।

0 Comments